Saturday, 9 May 2020

#রামাজান_স্পেসিয়াল
(পর্ব ১)
বিসমিল্লাহির রাহমানির রাহিম
----------
রামাজান মাসের বৈশিষ্ট্য।

রামাজান মাস আরবী বৎসরের নবম মাস। এ মাসের ফজিলতের সহিত বৎসরের অন্য কোন মাসের ফজিলতের তুলনা হয় না। এ মাসের যে কোন ইবাদতের সওয়াব অন্যান্য মাসের ইবাদতের তুলনায় ৭০ গুন বেশি। রামাজান মাসে প্রতিদিন রোজা আদায়কারীদের দুটি করে ফরজ আদায় হয়, একটি ফরজ রোজার এবং অন্যটি রোজার নিয়তের।
রামাজান শব্দটি আরবী রমজ ধাতু থেকে গৃহীত হয়েছে। রমজ শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দেওয়া। সুতরাং এই মাসের নামের সার্থকতা হলো এই যে, রোজা মানুষের পাপরাশি জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দেয় এবং তাকে করে দেয় পাপমুক্ত ও পবিত্র।
রামাজান মাসের অধিক ফজিলতের আরো একটি প্রধান কারণ, আল্লাহর বাণী পবিত্র কুরআন সম্পূর্ণ এক সাথে এই মাসেই লাওহে মাহফুজ হতে প্রথম আসমানে অবতীর্ণ হয়েছিল। সেখান থেকে হজরত জিবরাইল আঃ এর মাধ্যমে এক আয়াত, কয়েক আয়াত বা একটি সুরা এই হিসাবে প্রয়োজন সাপেক্ষে মহা নবী সঃ এর উপর অবতীর্ণ হয়েছে।
রামাজান মাসের ফজিলতের বর্ণনায় একটি হাদীস ই যথেষ্ট মনে হয়। যাহাতে রাসুলুল্লাহ সাঃ বলেন, আল্লাহ তায়ালা রোজার ফজিলত সম্বন্ধে এরশাদ করেছেন الصوم لي وانا اجزي به অর্থাৎ রোজা আমার জন্য এবং আমি এর প্রতিদান প্রদান করব। সুফিয়ায়ে কেরামের ব্যাখ্যায় এই হাদীসের অর্থ হলো আল্লাহ তায়ালা বলেন রোজা আমার জন্য আর আমিই তার প্রতিদান। সুবহানাল্লাহ।

(চলবে ইনশাআল্লাহ )

1 comment: